ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সুস্থ হার্টের প্রত্যয়

হাতিরঝিলে ফরচুন রাইস ব্র্যান অয়েলের ওয়াকাথন

হাতিরঝিলে ফরচুন রাইস ব্র্যান অয়েলের ওয়াকাথন
×

সংগৃহীত ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৮:৩৫

বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে হার্টের সুস্থতা ও নিয়মিত হাঁটার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে রাজধানীর হাতিরঝিলে ‘হার্টের জন্য হাঁটো’ শীর্ষক একটি ওয়াকাথনের আয়োজন করেছে ফরচুন রাইস ব্র্যান অয়েল। গত ৩ অক্টোবর আয়োজিত স্বাস্থ্য সচেতনতামূলক এই কর্মসূচিতে ভোক্তা, পেশাজীবী ও ইনফ্লুয়েন্সারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো মানুষকে দৈনন্দিন জীবনে নিয়মিত হাঁটা ও শারীরিক কার্যক্রমে অভ্যস্ত করে তুলে আরও সক্রিয় ও স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করা। এর পাশাপাশি হার্ট সুস্থ রাখতে সঠিক মাত্রায় গামা-ওরাইজেনল সমৃদ্ধ ফরচুন রাইস ব্র্যান অয়েল প্রতিদিনের রান্নায় ব্যবহারের পরামর্শ দেওয়া হয়, যা স্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা পালন করে।

‘হার্টের জন্য হাঁটো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরচুন রাইস ব্র্যান অয়েলের পক্ষ থেকে সবাইকে নিয়মিত হাঁটা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, শারীরিকভাবে সক্রিয় থাকা এবং সর্বোপরি হার্টের সঠিক যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×