ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৭ পরীক্ষার্থী

চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৭ পরীক্ষার্থী
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ মার্চ ২০২২ | ০৫:৫৬ | আপডেট: ১৩ মার্চ ২০২২ | ০৫:৫৬

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২০২১ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফলে ২৭ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। উত্তরপত্র পুনঃনিরীক্ষণের মাধ্যমে ৫ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরও ৬ জন। রোববার চট্টগ্রাম শিক্ষাবোর্ড এ ফল প্রকাশ করেছে।

বিষয়টি নিশ্চিত করে পরীক্ষানিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ সমকালকে জানান, এবার ৫ হাজার ৯৭৯ জন শিক্ষার্থী ১৫ হাজার ২৩৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এরমধ্যে পুনঃনিরীক্ষণের মাধ্যমে ১৪১টি উত্তরপত্রের ফলাফল পরিবর্তন হয়েছে। প্রাপ্ত নম্বর পরিবর্তন হয়েছে ১৩৯ পরীক্ষার্থীর।

তিনি আরও জানান, জিপিএ বেড়েছে কিন্তু সিজিপিএ বাড়েনি এমন পরীক্ষার্থীর সংখ্যা সাতজন। তবে ফেল করা শিক্ষার্থীদের মধ্যে কেউ জিপিএ-৫ পায়নি। সর্বমোট জিপিএ বেড়েছে ৬৬ জনের। এছাড়াও প্রাপ্ত গ্রেড বেড়েছে কিন্তু জিপিএ বাড়েনি এমন শিক্ষার্থীর সংখ্যা ৭৩ জন।

আরও পড়ুন

×