ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

জাতিসংঘের তথ্য সমাজবিষয়ক ফোরামের প্যানেল আলোচক হলেন বজলুর রহমান

জাতিসংঘের তথ্য সমাজবিষয়ক ফোরামের প্যানেল আলোচক হলেন বজলুর রহমান
×

এ এইচ এম বজলুর রহমান -ফাইল ছবি

 অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:০২

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)' এর প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান জাতিসংঘের তথ্য সমাজবিষয়ক বিশ্ব ফোরাম ২০২০ এর পলিসি সেশনে টানা ৫ম বারের মতো প্যানেল আলোচক মনোনিত হয়েছেন। তিন দিনের প্যানেল আলোচনাটি আগামী ৭ এপ্রিল সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিএনএনআরসি।

জাতিসংঘের তথ্য সমাজ বিষয়ক বিশ্ব ফোরাম ২০২০ হলো তথ্য প্রযুক্তির মাধ্যমে সমাজ উন্নয়নে প্রতিনিধিত্বকারীদের বিশ্বের সর্ববৃহৎ বার্ষিক ফোরাম।

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ), ইউনেসকো, ইউএনডিপি ও জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন যৌথভাবে এই বিশ্ব ফোরামের আয়োজন করে।

আরও পড়ুন

×