ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনা রোধে সৌদিতে বাংলাদেশ দূতাবাসে সেবা বন্ধ

করোনা রোধে সৌদিতে বাংলাদেশ দূতাবাসে সেবা বন্ধ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০৭:১৭

করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে সব ধরনের সেবা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে মঙ্গলবার সৌদির বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সময়ের মধ্যে সব সেবা বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে রোববার থেকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টেলিফোনে পরামর্শ নেওয়া যাবে।

মৃতদেহ সংক্রান্ত প্রয়োজনে-০৫৩৩১৪৭৯১২, শ্রম আইন, শরীয় আইন ও অন্যান্য প্রয়োজনে-০৫০২৯৬৭৫৭০ এবং প্রবাসী কার্ড সংক্রান্ত প্রয়োজনে-০৫৩২২৩৫৪৬১ এই নম্বরে যোগাযোগ করতে হবে।

আরও পড়ুন

×