ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

ট্যুরিজম বোর্ডের সঙ্গে সম্মিলিত পর্যটন জোটের জুম মিটিং

দেশের পর্যটন শিল্প উন্নয়নে ১৭ প্রস্তাব

দেশের পর্যটন শিল্প উন্নয়নে ১৭ প্রস্তাব
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ১১:২৮ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ | ১২:২৪

পর্যটনখাতে উন্নয়নের জন্য পর্যটনসম্পদ শুমারি পরিচালনা, পর্যটন গ্রাম স্থাপন, প্রত্যেক জেলায় ট্যুরিজম বোর্ডের অফিস স্থাপন, প্রান্তিক পর্যটন কর্মীদের জন্য কর্মীদের জন্য আপদকালীন তহবিল, ট্যুরিজম আইকন নির্ধারণ এবং বঙ্গবন্ধু পর্যটন পদক ও জাতীয় পর্যটন ট্রফি প্রবর্তনসহ ১৭টি প্রস্তাবনা সরকারের কাছে উপস্থাপন করেছে সম্মিলিত পর্যটন জোটের নেতৃবৃন্দ।

বুধবার সম্মিলিত পর্যটন জোটের সঙ্গে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুষ্ঠিত জুম মিটিংয়ে এসব প্রস্তাবনা দেওয়া হয়। করোনাভাইরাসের কারণে প্রথম জুম মিটিং হয়।

ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ তাদের প্রস্তাবনাগুলো সুচিন্তিত বলে আখ্যায়িত করে বলেন, বাংলাদেশের পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো বাস্তবায়নে সরকার সচেষ্ট থাকবে। কারণ পর্যটন বাংলাদেশের 'গ্রো ইঞ্জিন' এবং এটি দেশের ৩য় ক্যাটাগরির আয়ের মাধ্যম।

ইতোমধ্যে এই খাতে বিপুল বিনিয়োগ হয়েছে। কিন্তু সেই তুলনায় সাধারণ মানুষ এমনকি নীতি নির্ধারক মহলও যথাযথভাবে অবগত নন। এজন্য মিডিয়াকে সঙ্গে নিয়ে ব্যাপকভাবে প্রচারণা চালানো হবে। পর্যটনকে আরো ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

সম্মিলিত পর্যটন জোটের আহ্বায়ক ও বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃষিবিদ মোখলেছুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্যুরিজম বোর্ডের পরিচালক ও যুগ্মসচিব আবু তাহের মোহাম্মদ জাবের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. এনায়েত হোসেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাহবুব হোসেন, শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের প্রফেসর মো. আবদুল হামিদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মইনুল হাসান প্রমুখ।

আরও পড়ুন

×