ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

করোনায় চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাবেক চেয়ারম্যানের মৃত্যু

করোনায় চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাবেক চেয়ারম্যানের মৃত্যু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০৩:৩৪ | আপডেট: ০৭ জুলাই ২০২০ | ০৩:৫১

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাবেক চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মীর বেলায়েত হোসেন করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। 

মীর বেলায়েত হোসেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাত ১১ টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সংস্থাটির সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।    

মঙ্গলবার পৃথক শোকবার্তায় শিল্প মন্ত্রী ও প্রতিমন্ত্রী  মরহুম মীর বেলায়েত হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন  এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

এছাড়া শিল্প সচিব কে এম আলী আজম এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান সনৎ কুমার সাহা আলাদা শোকবার্তায় মীর বেলায়েত হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন

×