ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

‘সীমানা পিলার’ বিক্রির দলনেতা রনি কারাগারে

‘সীমানা পিলার’ বিক্রির দলনেতা রনি কারাগারে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০৫:৩৮

‘সীমানার পিলার’ বিক্রির লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের প্রধান আবুল খায়ের রনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন মঙ্গলবার এ আদেশ দেন।

এদিন একদিনের রিমান্ড শেষে রনিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত শুক্রবার ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সিআইডি পুলিশ তাকে আটক করে। এরপর রোববার তাকে ভাটারা থানায় দায়ের করা প্রতারণার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন

×