৪৪ বিচারকসহ ২১১ জন করোনায় আক্রান্ত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০৬:৫১
সারাদেশে অধস্তন আদালতের ২১১ জন বিচারক ও কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৪৪ জন বিচারক এবং ১৬৭ জন আদালত সংশ্লিষ্ট কর্মচারী। আইন মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ পরিচালিত করোনা মনিটরিং ডেস্ক থেকে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম।
আক্রান্ত বিচারকদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ জন, মাগুরার জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং অন্যরা বাসায় চিকিৎসা নিচ্ছেন । লালমনিরহাটের বিচারক ফেরদৌস আহমেদ মারা গেছেন। আক্রান্ত কর্মচারীদের মধ্যে মারা গেছেন ২ জন।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত মনিটরিং ডেস্কের রিপোর্ট প্রতিদিন পর্যবেক্ষণ করছেন এবং আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন ।
সারাদেশে প্রায় ১৮শ বিচার বিভাগীয় কর্মকর্তা রয়েছেন।
- বিষয় :
- বিচারক
- করোনার প্রাদুর্ভাব