ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

রাবিতে অনলাইন ক্লাস শুরু ৯ জুলাই

রাবিতে অনলাইন ক্লাস শুরু ৯ জুলাই
×

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০৭:২২

আগামী ৯ জুলাই থেকে অনলাইন ক্লাস শুরু করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ। সোমবার রাতে দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে অনুষ্ঠিত অনলাইন আলোচনায় এ কথা জানান রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

রাবির গ্রুপ অব লিবারেল ডিবের্টাস বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ) অনলাইন আলোচনাটির আয়োজন করে। আলোচনায় অংশ নেওয়া ছয় উপাচার্যই রাবির সাবেক শিক্ষক। তারা প্রেষণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে আছেন।

আলোচনায় উপাচার্য আবদুস সোবহান বলেন, আগামী ৯ জুলাই থেকে প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করা হবে। ক্লাস টিচিংয়ের বিকল্প অনলাইন না হলেও কোভিড-১৯ এর পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে শুরু করতে হবে। শুরুর পর সমস্যা ও সীমাবদ্ধতা বিবেচনায় সেগুলো নিরসনের চেষ্টা করা হবে। এ জন্য একটি টেকনিক্যাল কমিটিও গঠন করা হয়েছে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিতর্ক সংগঠন গোল্ড বাংলাদেশ ‘ঐতিহ্যে-সাফল্যে-সম্ভাবনায়’ শীর্ষক অনলাইন আলোচনায় আরও অংশ নেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

এতে সঞ্চালনা করেন সংগঠনটির সাবেক সভাপতি কাজী সফিক।

আরও পড়ুন

×