ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নোয়াখালী

লঞ্চে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

লঞ্চে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ০৪:৫৯

চলন্ত লঞ্চের কেবিনে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো সাকিব উদ্দিন ও নুরুজ্জামান মিঠু। গত সোমবার রাতে রাজধানীর কোতোয়ালি থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। এর পরপরই তাদের গ্রেপ্তার করা হয়। 

কোতোয়ালি থানার ওসি শাহ্ মো. ফয়সাল আহমেদ বলেন, ‘রোববার নোয়াখালীর হাতিয়ার তমরদ্দি ঘাট থেকে ঢাকাগামী একটি লঞ্চে ওঠেন ভুক্তভোগী। পথে অভিযুক্ত দুজন তাঁর কেবিনে ঢুকে ধর্ষণ করেন। তারা আগে থেকেই ওই লঞ্চে ছিল এবং একই এলাকার বাসিন্দা। ঢাকায় পৌঁছে ভুক্তভোগী বিষয়টি পুলিশকে জানান।’

ওসি জানান, পরীক্ষার ফরম পূরণের জন্য ঢাকায় আসছিলেন ওই ছাত্রী। অভিযোগ পাওয়ার পর নিয়ম অনুযায়ী তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারে চালানো হয় অভিযান। রাতেই তাদের গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।

আরও পড়ুন

×