ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

ডিএমপি কমিশনার জানালেন

তাজিয়া মিছিলে ছুরি চাকু বর্শা বহন করা যাবে না

তাজিয়া মিছিলে ছুরি  চাকু বর্শা বহন  করা যাবে না
×

মোসলেহ্ উদ্দিন আহমদ

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০৮:২১

| প্রিন্ট সংস্করণ

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলসহ বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ পুরান ঢাকার হোসেনী দালান ইমামবাড়ায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, তাজিয়া মিছিলে ছুরি, চাকু, লাঠি, তরবারি, বর্শা বহন করা যাবে না।

ঢাকার পুলিশপ্রধান জানান, ১ থেকে ৭ মহররম পর্যন্ত রাজধানীর লালবাগ, ওয়ারী, রমনা, তেজগাঁও, মতিঝিল ও মিরপুর বিভাগের ২৮টি ইমামবাড়া থেকে মোট ৬৩টি তাজিয়া মিছিল বের হবে। প্রতিটি মিছিলের রুট নির্ধারণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি মিছিল ও প্রধান সমাবেশস্থলে ব্যারিকেড, পিকেট, লাইনিং এবং ছাদে নজরদারি থাকবে। হোসেনি দালান, ইমামবাড়াসহ গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানে ড্রোন ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। 

আরও পড়ুন

×