ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

‘সিইও অব দ্য ইয়ার ২০২৬’ পুরস্কার পেলেন ইলেক্ট্রো মার্টের নুরুল আফছার

‘সিইও অব দ্য ইয়ার ২০২৬’ পুরস্কার পেলেন ইলেক্ট্রো মার্টের নুরুল আফছার
×

পুরস্কার গ্রহণ করছেন মো. নুরুল আফছার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ২০:০৮ | আপডেট: ১২ জুলাই ২০২৬ | ২০:১১

এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অফ দ্য ইয়ার ২০২৬’ নির্বাচিত হয়েছেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের সিইও মো. নুরুল আফছার।

এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ হলো এশিয়ার তরুণ, গতিশীল এবং দূরদর্শী ব্যবসায়ী ও কর্পোরেট প্রধানদের জন্য একটি অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা। এশিয়ান অঞ্চলের অর্থনীতি, ব্যবসা ও উদ্ভাবনে অসাধারণ অবদান রাখা ৫০ জন সিইও-কে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

সম্প্রতি কম্বোডিয়ার নমপেনের শাংরি-লা হোটেলে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই আয়োজনে ২৮টি দেশের প্রায় ২৮০ জনেরও বেশি উচ্চপদস্থ সিইও এবং কর্পোরেট লিডার একত্রিত হন। এবারের আয়োজনের অফিশিয়াল উদ্বোধনী বক্তব্য প্রদান করেন কম্বোডিয়ার শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী হেম ভান্দি। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো এন্টারপ্রেনিউর বা প্রতিষ্ঠাতা, ব্যবসায়ী, মালিক এবং ৫০ বছরের কম বয়সী সিইও-দের নেতৃত্ব, ব্যবসায়িক রেজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং টেকসই উন্নয়নকে বিশ্বমঞ্চে তুলে ধরা।

৩৩ বছরেরও বেশি গৌরবময় ও কর্মময় জীবনে মো. নুরুল আফছার সবসময় উদ্ভাবনী, অংশগ্রহণমূলক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে ইলেক্ট্রো মার্ট গ্রুপ এবং বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতকে সমৃদ্ধ করেছেন। ইলেক্ট্রো মার্ট গ্রুপ যেমন তাঁর দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পে একটি বিশেষ উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়; তেমনি নিত্যনতুন মার্কেটিং স্ট্র্যাটেজি, ইলেকট্রনিক্স পণ্যে বৈচিত্র্য আনয়ন, নিয়মিত মার্কেট রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, বিশ্বের শীর্ষস্থানীয় কনকা ও গ্রী ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের জন্য কারখানা স্থাপন ও পণ্যের বাজার সম্প্রসারণ, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানে টেকসই উন্নতি এবং উৎকর্ষ অর্জনসহ অংশগ্রহণমূলক কর্মক্ষেত্রের সংস্কৃতি তৈরি করতে পেরেছেন।

ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান বলেন, আমরা মো. নুরুল আফছারকে তাঁর এই প্রাপ্য স্বীকৃতির জন্য অভিনন্দন জানাই। তাঁর উদ্ভাবনী ও দূরদর্শীসম্পন্ন নেতৃত্ব ইলেক্ট্রো মার্ট গ্রুপকে অনেক দূর এগিয়ে নিয়েছে, উৎকর্ষ অর্জনের সংস্কৃতি গড়তে সহায়ক ভূমিকা পালন করেছে। এই পুরস্কার ও স্বীকৃতি তাঁর অসামান্য অবদানকে প্রতিফলিত করে। শিল্পের প্রতি তাঁর অবিচল নিষ্ঠা ও গুরুত্বপূর্ণ অবদান এবং এই স্বীকৃতি প্রাপ্তিতে ইলেক্ট্রো মার্ট পরিবার তাঁকে বিশেষ সম্মান ও অভিনন্দন জানায়। 

এ স্বীকৃতির জন্য আয়োজনকারী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মো. নুরুল আফছার। তিনি বলেন, আমরা বিশ্বমঞ্চে স্বীকৃতি পেয়ে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এ স্বীকৃতির মাধ্যমে আমাদের আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। আগামীতে বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতকে এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করব। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×