দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটি ঘোষণাকে স্বাগত ঐক্য পরিষদের
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ২২:২২
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর- এই তিনদিন সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
মঙ্গলবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই স্বাগত জানানো হয়। এতে বলা হয়, এর মাধ্যমে সংখ্যালঘুদের দীর্ঘ দিনের দাবি পূরণ করা হয়েছে।
বিবৃতিতে একইসঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি একদিন বৃদ্ধি এবং খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে উপলক্ষে একদিনের সরকারি ছুটি ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করা হয়।
- বিষয় :
- দুর্গাপূজা