আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে তুরস্কে গেলেন আইনমন্ত্রী
বুধবার দুপুরে ইস্তাম্বুল বিমানবন্দরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ০০:২৬ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ | ০০:২৭
আন্তর্জাতিক জাস্টিস সামিট-ইস্তানবুল এ যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে গেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার দুপুরে ইস্তাম্বুল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান তুরস্কের বিচার মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার সেদাত আয়্যিলদিজ।
সম্মেলনে অংশ নিতে তুরস্কে আসা সিরিয়ার বিচারমন্ত্রী মাজহার আল-ওয়াইসের সঙ্গেও বিমানবন্দরে সাক্ষাৎ হয় আইনমন্ত্রীর। এ সময় দুই মন্ত্রী বাংলাদেশ ও সিরিয়ার ঐতিহাসিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
আলোচনায় দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও মুসলিম ভ্রাতৃত্ববোধের বিষয়টিও গুরুত্ব পায়।
উল্লেখ্য, ইস্তাম্বুলে ৮ ও ৯ অক্টোবর ‘আন্তর্জাতিক জাস্টিস সামিট-ইস্তানবুল, ২০২৬’ অনুষ্ঠিত হবে। বিশ্বের ৭৫টি দেশের বিচারমন্ত্রী, বিচারক, আইনবিদ ও সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেবেন। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার সামিটের উদ্বোধনী অধিবেশনে অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
- বিষয় :
- আইনমন্ত্রী