স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ
জেনে নিন
শাকিল ইমতিয়াজ
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ | ১২:৫৪
অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর খ্যাতি ও গবেষণার আধুনিকতার কারণে বাংলাদেশের শিক্ষার্থীরা দিন দিন সেখানে পড়াশোনা করতে আগ্রহী হয়ে উঠছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক স্নাতকোত্তর (Masters) ও পিএইচডি (PhD) প্রোগ্রামে অর্থায়নের সুযোগ দিচ্ছে ‘মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’। এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, বার্ষিক জীবনযাত্রার ভাতা, আবাসন ও স্বাস্থ্যবীমাসহ নানান আর্থিক সুবিধা পাবেন।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় সব প্রধান অনুষদ ও গবেষণা ক্ষেত্রে এই বৃত্তির সুযোগ রয়েছে। উল্লেখযোগ্য ক্ষেত্রগুলো হলো:
বিজ্ঞান ও প্রযুক্তি: কম্পিউটারবিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, খাদ্যবিজ্ঞান, স্বাস্থ্য ও বিজ্ঞান।
মানবিক ও সামাজিক বিজ্ঞান: কলা, মানবিক, আইন ও পরিবেশ।
ব্যবসায় ও অর্থনীতি: ব্যবসায় শিক্ষা ও অর্থনীতি।
অন্যান্য: কৃষি, স্থাপত্য, শিক্ষা, চারুকলা, সংগীত, পরিবেশনশিল্প ও ভেটেরিনারি বিজ্ঞান।
বৃত্তির সুযোগ-সুবিধা
টিউশন ফি: স্নাতকোত্তর ডিগ্রির জন্য সর্বোচ্চ ২ বছর এবং পিএইচডি ডিগ্রির জন্য সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত শতভাগ টিউশন ফি মওকুফ।
জীবনযাত্রার ভাতা: প্রতি বছর ৩৯,৫০০ অস্ট্রেলীয় ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ ৯৬ হাজার টাকা) পর্যন্ত স্টাইপেন্ড।
অন্যান্য সুবিধা: যাতায়াত ও স্থানান্তর ভাতা এবং ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার স্বাস্থ্যবীমা।
আবেদনের যোগ্যতা
জাতীয়তা: যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এবং অস্ট্রেলিয়ার নাগরিক– সবাই আবেদন করতে পারবেন।
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট গবেষণাভিত্তিক স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তরের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি এবং পিএইচডির জন্য প্রাসঙ্গিক স্নাতকোত্তর (Masters) ডিগ্রি বা সমমানের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে।
মূল্যায়ন: আবেদনকারীর পূর্ববর্তী শিক্ষাগত ফলাফল ও গবেষণার সম্ভাবনার ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে নিচের নথিগুলো প্রস্তুত রাখতে হবে:
l শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট
l নহালনাগাদ জীবনবৃত্তান্ত
l ২টি সুপারিশপত্র (Recommendation Letters)
l গবেষণা প্রস্তাব (Research Proposal—যদি বিভাগ চায়)
l গবেষণার প্রমাণস্বরূপ প্রকাশিত প্রবন্ধ বা গবেষণাপত্র (যদি থাকে)
l ইংরেজি ভাষার দক্ষতার সনদ (IELTS / TOEFL)
l প্রয়োজনভেদে লেখার নমুনা (Writing Sample) বা GRE/GMAT স্কোর
আবেদনের সময়সীমা
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬
(তবে কোর্সভেদে আবেদনের নিয়ম ও সময়সীমা ভিন্ন হতে পারে, তাই দ্রুত আবেদন করাই শ্রেয়।)
বিস্তারিত: https://scholarships.unimelb.edu.au/
- বিষয় :
- গবেষণা