ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

মোহাম্মদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মোহাম্মদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ১১:৫৯

রাজধানীর মোহাম্মদপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইয়াছিন (১৭) পলাতক।

শিশুটির মায়ের অভিযোগ, তিনি ক্লিনারের কাজ করেন। তার স্বামী রিকশাচালক। একমাত্র সন্তানকে নিয়ে তারা মোহাম্মদপুরের সাদেক খান রোডের একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন। শুক্রবার তিনি রান্নায় ব্যস্ত ছিলেন। শিশুটি টিনশেডের দোতলায় খেলছিল। দোতলায় তাদের পাশের ঘরে থাকা ভাড়াটে ইয়াছিন এ সময় শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ সমকালকে বলেন, এ ঘটনায় ইয়াছিনকে আসামি করে মামলা হয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।

আরও পড়ুন

×