জাতির জনকের প্রতিকৃতিতে ঢাকাএভ ও বাকাএভ'র পুষ্পস্তবক অর্পণ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:৪৮
ঢাকা-রাজশাহী-রংপুর কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন-ঢাকাএভ এবং বাংলাদেশ কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন-বাকাএভ এর নব নির্বাচিত কমিটির সদস্যরা জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে নতুন কমিটির সদস্যরা এ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে কার্যক্রম শুরু করেন।
এ সময় ঢাকাএভ সভাপতি মো. মাজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদের নেতৃত্বে সহসভাপতি এ এস এম মাহমুদুল হাসান, তরিকুল ইসলাম, নাসির উদ্দিন মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম প্রিন্স ও শাহ মোহাম্মদ যোবায়ের, সাংগঠনিক সম্পাদক ওয়াসিক বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বাকাএভ আহবায়ক খন্দকার লুৎফল আজম ও সদস্য সচিব মো. মজিবুর রহমান মুজিবের নেতৃত্বে বাকাএভ প্রতিনিধি মুহাম্মদ আবুল কালাম আজাদ, আব্দুর রহমান মৃধা, আকিক ভূইয়া, মাহবুব মোর্শেদ, আল আমিন প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ 'মুজিব বর্ষের অঙ্গীকার, পরিপূর্ণ করব রাজস্ব ভাণ্ডার'
স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের অংশীদার হিসেবে
নিরলসভাবে রাজস্ব আদায়ে কাজ করার দৃপ্ত শপথ নেন।
- বিষয় :
- ঢাকাএভ
