বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও করোনা পজিটিভ
×
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২০ | ০৯:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মহামারি করোনাভাইরাস সংক্রমন আতঙ্ক দিনদিন বেড়েই চলছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশ সদস্যদের মধ্যে।
এবার স্বয়ং এ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএম ফরমান আলীসহ দুই জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়।
সোমবার নমুনা পরীক্ষার ফলাফল থেকে ওসির দেহে এই করোনা পজিটিভ শনাক্ত হয়।
পুলিশ জানায়, এর আগে দেহে করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় এ থানার ওসি (তদন্ত) কাজী কায়কোবাদসহ ৭জন হোম কোয়ারেন্টাইনে আছে। সোমবার পর্যন্ত এ নিয়ে বিমানবন্দর থানার ওসিসহ ৯ জন পুলিশ সদেস্যের দেহে করেনা সনাক্ত হয়। এ নিয়ে আতঙ্কে রয়েছে থানার অন্যান্য পুলিশ সদেস্যরা।
সংশ্লিষ্ট বিমানবন্দর থানা সূত্রে জানা গেছে, আকাশ পথে যাতায়াতের প্রধান পথ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দর দিয়ে দেশি-বিদেশি যাত্রীরা যাতায়াত করেন। এ এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, স্বর্ণ চোরাকারবারি, আদমপাচারসহ বিভিন্ন মামলার তদন্তের প্রধান ভূমিকা পালন করে বিমানবন্দর থানা পুলিশ। তাই বেশি মানুষের সঙ্গে মেশার কারণে তাদের করোনাআক্রান্তের ঝুঁকিও বেশি। দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর নিরাপদ থাকতে সরকারের দেওয়া স্বাস্থ্য সুরক্ষা পোষাক পরে তারা দায়িত্ব পালন করেন।
এরপরও করোনায় আক্রান্ত হন এ থানার স্বয়ং ওসিসহ ৯ পুলিশ সস্য। থানার ভুক্তভোগী কয়েকজন পুলিশ সদস্য বলেন, দিনদিন বেড়েই চলছে করোনা সংক্রমন বিমানবন্দর থানায় পুলিশ সদেস্যদের মধ্যে। এর ফলে দায়িত্ব পালন নিয়ে তারা মহা আতঙ্কে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী সমকালকে বলেন, সোমবার নমুনা পরীক্ষার ফলাফলে দেহে (আমার) করোনা পজেটিভ সনাক্ত হয়। তিনি আরও বলেন, এ নিয়ে তিনিসহ এ থানার ৯জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।