‘সুখের খামারের’ সেলিব্রেশন নাইট
ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ২২:৩৮
সুখের খামার এগ্রো লিমিটেডের উদ্যোগে গত শনিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ‘সুখের খামার সেলিব্রেশন নাইট’। জমজমাট এ অনুষ্ঠানে সুখের খামার এগ্রো ভিলেজের অংশীদারদের হাতে আনুষ্ঠানিকভাবে শেয়ার সনদ ও জমির সাব-কবলা দলিল হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। আরও উপস্থিত ছিলেন সুখের খামারের চেয়ারম্যান তাসদীখ হাবীব, ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের ইসলামসহ প্রকল্পের চারজন উপদেষ্টা।
ছয় শতাধিক অতিথি ও অংশীদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৫৪ জন অংশীদারের হাতে শেয়ার সনদ ও জমির দলিল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুখের খামার এগ্রো ভিলেজ একটি আধুনিক, টেকসই ও কমিউনিটিভিত্তিক কৃষি উদ্যোগ- যা নিরাপদ খাদ্য উৎপাদন, এগ্রো ট্যুরিজম এবং সামাজিক উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করছে।
তারা আরও বলেন, সুখের খামার সেলিব্রেশন নাইট শুধুমাত্র একটি দলিল হস্তান্তর অনুষ্ঠান নয়; এটি অংশীদারদের প্রতি আস্থা, স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির উদযাপন। এটি সুখের খামার এগ্রো ভিলেজের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
বগুড়ার কাহালুতে অবস্থিত সুখের খামার এগ্রো ভিলেজ একটি পরিবেশবান্ধব, সমন্বিত কৃষিভিত্তিক কমিউনিটি প্রকল্প। এক হাজার শতাংশ জমির ওপর গড়ে তোলা হচ্ছে এটি। উদ্যোক্তাদের প্রত্যাশা- এই ভিলেজ হবে বাংলাদেশে কৃষিভিত্তিক বিনিয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং গ্রিন লাইফস্টাইলের এক অনন্য রোল মডেল, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- খামারি
