ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কনটেন্ট নির্মাতা হাসান নাসিম কারাগারে

কনটেন্ট নির্মাতা হাসান নাসিম কারাগারে
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ০১:৩২

রাজধানীর গুলশান থানার একটি মামলার কনটেন্ট নির্মাতা এ এম হাসান নাসিমকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে পশ্চিম আগারগাঁও এলাকার একটি বাসা থেকে নাসিমকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে আদালতে হাজির করে তার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. রায়হানুর রহমান। আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে রোববার জামিন শুনানির দিন রেখেছেন।

মামলার বিবরণে বলা হয়, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করা হয়। সেই ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে ‘বিভ্রান্তিমূলক তথ্য’ প্রকাশ ও প্রচার করা হয়। চিফ হুইপের হোয়াটসঅ্যাপ নম্বরে বিভিন্ন স্ক্রিনশট পাঠিয়ে ‘ব্ল্যাকমেইলও’ করা হয়।

এ ঘটনায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি গুলশান থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

আরও পড়ুন

×