ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাওরের বিপর্যয় রোধে প্রয়োজন সঠিক পরিকল্পনা

মতবিনিময় সভায় বক্তারা 

হাওরের বিপর্যয় রোধে প্রয়োজন সঠিক পরিকল্পনা
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৩:৪৯

মানুষের লোভ, মুনাফার প্রবৃত্তি ও রাজনৈতিক কারণে দেশের হাওরাঞ্চলে ক্রমবর্ধমান বিপর্যয় নেমে আসছে। হাওরের কৃষি ও কৃষকদের টিকিয়ে রাখতে স্থানীয় মানুষের মতামতের ভিত্তিতে কার্যকর ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ জরুরি। পাশাপাশি হাওরের প্রকৃতি ও পানির সঙ্গে মানিয়ে নিতে পারে এমন ধান আবাদের ব্যবস্থা করতে হবে। 

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত ‘হাওরে বোরো চাষে সেচ ও যান্ত্রিকীকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব: করণীয় নির্ধারণ’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। নয়াকৃষি আন্দোলন ও উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা) যৌথভাবে এ সভার আয়োজন করে। 

উবিনীগের নির্বাহী পরিচালক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উবিনীগের জাহাঙ্গীর আলম জনি। আরও বক্তব্য দেন ব্রি’র সাবেক মহাপরিচালক ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের সাবেক নির্বাহী পরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস, বিএডিসির গবেষণা সেলের প্রধান সমন্বয়কারী ড. নাজমুল ইসলাম, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম, গবেষক ও লেখক পাভেল পার্থসহ বিভিন্ন জেলার কৃষক প্রতিনিধিরা।

বক্তারা বলেন, হাওরের বোরো ধান বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের উন্নয়ন নীতি ও প্রকল্প পর্যালোচনা করতে হবে। রাস্তা, বাঁধ, ব্রিজ ও কালভার্ট নির্মাণে কারা উপকৃত হচ্ছে এবং কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা যাচাই করে পরিকল্পনা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন

×