ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

বিমানবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

বিমানবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ২২:৪৭

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (অন্তর্বর্তীকালীন) ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক বিমানবাহিনী সদরদপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। বিমানবাহিনীর ফেসবুক পেজের পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

সাক্ষাৎকালে, বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারকরণ, সার্বিক উন্নয়ন, শান্তিরক্ষা কার্যক্রম এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মতবিনিময় হয়।

আরও পড়ুন

×