ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

‎শ্যামলীতে টিনশেড ঘরে আগুন

‎শ্যামলীতে টিনশেড ঘরে আগুন
×

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি-সংগৃহীত

‎সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ১৬:৩৯ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ | ২২:৩৩

‎রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা উদ্যানের পাশে শ্যামলীর ৩ নম্বর রোড এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

‎ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বিকেল ৩টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল।

‎তিনি বলেন, আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্য কোনো ইউনিটের সহায়তার প্রয়োজন হচ্ছে না। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন

×