ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ বাড্ডায় লঞ্চ ব্যবসায়ী গুলিবিদ্ধ

দক্ষিণ বাড্ডায় লঞ্চ ব্যবসায়ী গুলিবিদ্ধ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ০১:৩৫

রাজধানীর দক্ষিণ বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে উজ্জ্বল ভূঁইয়া (৪৭) নামের এক লঞ্চ ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে দারোগাবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্বজনরা জানায়, রাত ১১টার দিকে বুকের ডান পাশে হাত দিয়ে রক্তাক্ত অবস্থায় বাসায় ফেরেন উজ্জ্বল। এ সময় তিনি শুধু গুলি লাগার কথা জানান। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

উজ্জ্বল দক্ষিণ বাড্ডার দারোগাবাড়ি মোড় এলাকার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম আব্দুল সাত্তার।

মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, আহত উজ্জ্বল জরুরি বিভাগে চিকিৎসাধীন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আরও পড়ুন

×