ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ভবনের দোতলার বারান্দা থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ভবনের দোতলার বারান্দা থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
×
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ১৪:১৭

রাজধানীর ভাটারায় একটি ভবনের দোতলার বারান্দা থেকে পড়ে মুবতাসির ফুয়াদ নাঈম (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাঈম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মোস্তাফিজুর রহমান। তাদের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। নাঈম ভাটারার সাঈদনগর এলাকার ১২ নম্বর রোডের ২২ নম্বর বাসায় থাকতেন।

নাঈমের সহপাঠী মাজহারুল ইসলাম জানান, শুক্রবার ভোর ৬টার দিকে সাঈদনগর বড় মসজিদের পাশের ওই বাসার দ্বিতীয় তলার বারান্দা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান নাঈম। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতাল ও পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, নাঈমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
 

আরও পড়ুন

×