ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিশ্ব পোলিও দিবস: ঢাকায় রোটারি ইন্টারন্যাশনালের বর্ণাঢ্য র‍্যালি

বিশ্ব পোলিও দিবস: ঢাকায় রোটারি ইন্টারন্যাশনালের বর্ণাঢ্য র‍্যালি
×
×

ছবি: আয়োজকদের সৌজন্যে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ | ২০:২৭

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রাজধানী ঢাকার হাতিরঝিল লেক রোডে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে রোটারি ইন্টারন্যাশনাল। পোলিও নির্মূলে বিশ্বব্যাপী চলমান কার্যক্রমের প্রতি সংহতি প্রকাশ করে এই র‍্যালিতে বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও সচেতনতামূলক বার্তা প্রদর্শন করা হয়।

এই সচেতনতামূলক র‍্যালিতে নেতৃত্ব দেন রোটারি ইন্টারন্যাশনালের বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক রোটারি গভর্নর ডা. ইশতিয়াক জামান এবং ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক রোটারি গভর্নর এ কে এম শামসুল হুদা। এতে রোটারিয়ানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

আয়োজকরা জানান, কর্মসূচির মূল লক্ষ্য হলো পোলিও নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি করা, শিশুদের টিকাদানে উৎসাহিত করা এবং পোলিওমুক্ত বিশ্ব গড়ার উদ্যোগে জনসম্পৃক্ততা বাড়ানো।

উল্লেখ্য, রোটারি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী পোলিও নির্মূল কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশুদের পোলিও থেকে সুরক্ষিত রাখতে সংস্থাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×