শীতার্তদের মুখে হাসি ফোটানোর চেষ্টায় একদল শিক্ষার্থী
শীতবস্ত্র বিতরণ করছেন সংগঠনের সদস্যরা- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২ | ১০:৩৯ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ | ১০:৩৯
কনকনে ঠান্ডায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন একদল শিক্ষার্থী। নিজেদের সামর্থ্য অনুযায়ী তারা বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নিরন্তর ছুটে চলেছেন তারা। তারা স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ক ফর ওরিয়েন্টেশন এন্ড অর্গানাইজিং দ্য ওয়ার্ল্ড (ডব্লিউওওডব্লিউ) এর সদস্য।
গত ৪ জানুয়ারি 'উষ্ণতার পরশ' স্লোগানে তারা রাজধানীর রবীন্দ্র সরোবরে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অসহায়দের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। বাচ্চাদের জন্য ছিল বিনোদনমূলক খেলার প্রতিযোগিতা। বিজয়ীদের মাঝে পুরষ্কার ও শীতকালীন পিঠা খাওয়ানোর মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
সংগঠনের প্রতিষ্ঠতা মো. মিফতাহুল ইসলাম (সীমান্ত), কো-ফাউন্ডার মিরাজুস সালাকিন অর্ণব এবং ভাইস প্রেসিডেন্ট মো. নাজিরুল ইসলাম (সানি) জানান, সংগঠনের ১২০ জন সদস্য রয়েছে, যাদের সবাই শিক্ষার্থী। ঈদ সামগ্রী, বিতরণ, ক্ষুধার্তদের মধ্যে আহার ও পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে আসছেন তারা।
গত বছরের ২৩ এপ্রিল ওয়ার্ক ফর ওরিয়েন্টেশন এন্ড অর্গানাইজিং দ্য ওয়ার্ল্ড এর পথচলা শুরু হয়।
