ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাহবুবুর, সাধারণ সম্পাদক মন্টু

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাহবুবুর, সাধারণ সম্পাদক মন্টু
×

মাহবুবুর রহমান ও মো. ফিরোজুর রহমান মন্টু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ২৩:৪৫ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ২৩:৪৫

ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের মাহবুবুর রহমান সভাপতি ও মো. ফিরোজুর রহমান মন্টু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে শনিবার প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু এ ফলাফল ঘোষণা করেন।  

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। ২৩টি পদের মধ্যে তারা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে বিজয়ী হয়েছে।

গত বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল জয়লাভ করেছে  ৬টি পদে। শুক্রবার ভোট গণনা শুরু হয়। গতকাল শনিবার সকাল পর্যন্ত গণনা চলে। পরে ফল ঘোষণা করা হয়।

বরাবরের মতো আওয়ামী লীগ ও বিএনপি'র নেতৃত্বে দুটি প্যানেল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি নিয়ে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সাদা প্যানেলে নিয়ে নির্বাচন করে। অন্যদিকে বিএনপি-জামাতের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নির্বাচন করে।

নির্বাচিত সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন-সিনিয়র সহ-সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে এ কে এম শফিকুল ইসলাম, ট্রেজারার পদে মোহাম্মদ নূর হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা ইয়াসমিন, অফিস সম্পাদক পদে মুহাম্মদ আরকান মিয়া ও ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুজ্জামান খান। এ ছাড়া সদস্য পদের প্রার্থী আবু সুফিয়ান, ইমতিয়াজ মাহমুদ, গোলাম ইমাম হোসেন, মো. রাকিবুল ইসলাম, মো. আবুল বাশার, মো. সামিউল ইসলাম ও মো. জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।

এদিকে, নীল প্যানেলে লাইব্রেরি সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক পদে মোশারফ হোসেন মোল্ল্যা, সদস্য পদে ফয়সাল কবির, মো. মশিউর রহমান, ফরিদুল হাসান ও মো. মোজাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

×