পূবালী ব্যাংক-নভোএয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৬:৪০
পূবালী ব্যাংক পিএলসি এবং বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার-এর মধ্যে সম্প্রতি একটি বিশেষ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্ড বিজনেস ডিভিশনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই চুক্তির ফলে পূবালী ব্যাংকের গ্রাহকরা আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সুবিধা ও ছাড় পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের কার্ড বিজনেস প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল এবং নভোএয়ার-এর মার্কেটিং ও সেলস ডিরেক্টর সোহেল মজিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান এবং কার্ড মার্কেটিং প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মো. আসাদুল্লাহ খানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এই সমঝোতার আওতায় পূবালী ব্যাংকের কার্ডধারীদের জন্য টিকিট ক্রয়ে বিশেষ ছাড়ের সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে পূবালী মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা নভোএয়ার-এর মোবাইল অ্যাপ এবং সেলস কাউন্টার থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে ২০ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি পূবালী ব্যাংকের অন্যান্য সকল কার্ডধারীদের জন্য থাকছে ১০ শতাংশ মূলছাড়ের সুবিধা।
- বিষয় :
- সমঝোতা স্মারক
