‘পোশাক পরলে আমার এলার্জি হয়’
রাখি সাওয়ান্ত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ | ০৩:২৪ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ | ০৪:৪১
রাখি সাওয়ান্ত। বলিউডের আলোচিত এক অভিনেত্রীর নাম। নানা কাণ্ড নিয়ে খবরের শিরোনামে থাকেন তিনি। কিছুদিন আগে ভারতে #মিটু আন্দোলন নিয়ে তীর্যক কথা বলেন। সেটা নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি।
এবার ব্যক্তিগত বিষয় নিয়ে এলেন খবরের শিরোনামে। সম্প্রতি তার টপলেস ভিডিও ঝড় তোলে নেট দুনিয়ায়।
সোস্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায়, খাটে শুধু একটি চাদর গায়ে জড়িয়ে শুয়ে রিতেশকে গান গেয়ে ডাকছেন রাখি। কখনও গাইছেন ‘চিঠি না কোই সন্দেশ’ কখনও ‘যব তুম চাহো’, কখনও ‘দিল উসে দো জো জান দে দে’।
ওই ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন রাখি। দ্রুত সেটা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সমালোচনার ঝড় উঠে।
সমালোচনার উত্তরও দিয়েছেন রাখি। বলেছেন, 'এত বাড়াবাড়ি করার কী আছে? আমি জানি, আমি কী করেছি। আমার কোনও সমস্যা নেই, আমার স্বামীরও নেই। আমার স্বীকার করতে কোনও দ্বিধা নেই যে জামাকাপড় পরলে আমার এলার্জি হয়।'
এছাড়া শ্বশুর-শাশুড়ি যথেষ্ট প্রগতিশীল, তারা এ বিষয়ে আপত্তি করেননা বলেও জানান রাখি সাওয়ান্ত।
- বিষয় :
- রাখি সাওয়ান্ত
- বলিউড
