সিলেটে শুরু হচ্ছে ‘ইত্তেফাক’
বিদ্যা সিনহা মিম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ | ০৫:১১ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ | ০৬:৪৫
‘পোড়ামন ২’, ‘দহন’ এবং ‘পরাণ’-এর পর পরিচালক রায়হান রাফি নির্মাণ করছেন নতুন চলচ্চিত্র ‘ইত্তেফাক’। আর এই ছবির মাধ্যমে প্রথমবার জুটি হচ্ছেন বিদ্যা সিনহা মিম ও সিয়াম আহমেদ।
ছবিটি নিয়ে বেশ আশাবাদের কথা জানালেন মিম। জানালেন, আগামী ২০ নভেম্বর সিলেটে ‘ইত্তেফাক’ শুটিং শুরু করবেন তিনি। ছবিটির প্রথম লটের শুটিং সিলেটেই হবে বলে জানান তিনি।
মিম বলেন, দারুণ একটি গল্প নিয়ে 'ইত্তেফাক' নির্মিত হবে। দর্শকরা যে ধরনের গল্প নির্ভর ছবি পছন্দ করেন, এটি তেমনই একটা ছবি হবে প্রত্যাশা করা যায়।
এদিকে মিমের জন্মদিন আজ রোববার। বিশেষ দিনটি পরিবারের সদস্যদের সঙ্গে কাটাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
মিমি শুক্রবার শেষ করেছেন অমিতাভ রেজার নির্দেশনায় ইমামী সেভেন ওয়েলস ওয়ান-এর বিজ্ঞাপনের কাজ। এ প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন তিনি।
মিম অভিনীত গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় 'সাপলুডু' ছবিটি মুক্তি পায় গত মাসে। ছবিতে তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ।
- বিষয় :
- বিদ্যা সিনহা মিম
- ইত্তেফাক
