ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

প্রিয়াঙ্কা-নিকের অন্দরমহল

প্রিয়াঙ্কা-নিকের অন্দরমহল
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯ | ০৪:০৪ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ | ০৪:০৬

প্রেম করে ২০১৮ সালে মার্কিন গায়ক এবং অভিনেতা নিক জোনাসকে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা। তারপর থেকে নিকের সঙ্গে পাকাপাকিভাবে আমেরিকাতেই থাকছেন তিনি।


প্রিয়াঙ্কা বিয়ের আগেও কর্মসূত্রে বেশির ভাগ সময় নিউ ইয়র্কে ই থাকতেন। নিককে বিয়ের পর লস অ্যাঞ্জেলসে আরও সুন্দর এবং আরও বড় বাড়িতে শিফট করেছেন তিনি।


প্রিয়াঙ্কা চোপড়াকে নতুন এই বাড়ি বিয়ের আগেই উপহার দিয়েছিলেন নিক। বিয়ের পর থেকেই নিকের সঙ্গে এই নতুন বাড়িতেই থাকছেন প্রিয়াঙ্কা।


নিকও আগে যে বাড়িতে থাকতেন, সেটা বিক্রি করে প্রিয়াঙ্কাকে এই নতুন বাড়ি উপহার দিয়েছিলেন।


প্রিয়াঙ্কা-নিকের বাসভবন, চার হাজার ১২৯ বর্গ ফুটের এই বাড়ির অন্দরমহল দেখলে যে কেউ চমকে যাবে।


প্রিয়াঙ্কা এবং নিকের এই নতুন বাড়ির ঠিকানা হল লস অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলসের বেভার্লি হিলস পোস্ট অফিস অঞ্চলে অবস্থিত বাড়িটি।


আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে বাড়িতে। আশেপাশে রয়েছে পাহাড়। ঘরে বসেই যাতে প্রিয়াঙ্কা এবং নিক সেই মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন, সে বিষয়টা মাথায় রেখেই বাড়িটা বানানো হয়েছে।


ভীষণ খোলামেলা বাড়ি তাদের। বিশালাকার কাঁচের জানালা আর দেওয়াল জুড়ে স্লাইডিং দরজা বাড়িটার অন্য মাত্রা এনে দিয়েছে।


বাড়ির একদিকে রয়েছে সুইমিং পুল। নীলাভ পানি আর উপরে উন্মুক্ত ঝকঝকে আকাশ। তার চারপাশে পাহাড় আর বড় গাছে ঘেরা।


বাড়িটায় মোট পাঁচটা বেডরুম রয়েছে। রয়েছে চারটি বাথরুম। সঙ্গে রয়েছে একটা অত্যাধুনিক রান্নাঘর। রান্নাঘর থেকেও বাইরের সুন্দর প্রকৃতিকে উপভোগ করা যায়।


২০১২ সালে বাড়িটা কিনেছিলেন লস অ্যাঞ্জেলসের একটি নাইট ক্লাবের মালিক জাসন লেভ। তিনি ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা দিয়ে বাড়িটা কেনেন।


২০১৮ সালে প্রায় ৪৬ কোটি টাকায় বাড়িটা প্রিয়াঙ্কার জন্য কিনে নেন নিক জোনাস।


এরই মধ্যে প্রিয়াঙ্কা এবং নিক আরেকটি বড় বাড়ি কেনার পরিকল্পনা করছেন। তাদের দু’জনের সম্মিলিত সম্পত্তি ৩৭৫ কোটি টাকা। এবার তারা লস অ্যাঞ্জেলসে ১৪১ কোটি টাকার সম্পত্তি কিনতে চান। সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন

×