ধর্মশালায় অনুশীলনে 'নতুন' কপিল দেব!
ক্রিজে নটরাজ শটে রণবীর সিং- ইনস্ট্রাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯ | ০৬:১৪ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ | ০৬:৪৮
১৯৮৩ সালের ৮ জুন। দিনটি ছিল শনিবার। ওই দিন ভারতের ইতিহাসের স্মরণীয় দিন। কারণ, কপিল দেবের বীরোচিত অধিনায়কত্বে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ভারত।
পাশাপাশি সেদিন ব্যাটে, বলে অনবদ্য পারফরম্যান্স ছিল কপিলের। ওই বিশ্বকাপে বিখ্যাত হয়েছিল কপিলের 'নটরাজ' শট। সেই ১৯৮৩ বিশ্বকাপকে সিনেমার পর্দায় স্মরণীয় করতে চলেছে ভারত। তাতে কপিল নয় সিনেমার পর্দায় নটরাজ শট দেখাবেন 'নতুন' কপিল দেব রণবীর সিং!
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে নটরাজ শটের একটি ছবি শেয়ার করেছেন রণবীর সিং নিজেই। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নটরাজ শট #দ্য রিয়েল কপিল দেব’। নেটিজেনরা বলছেন, ছবি দেখে বোঝার উপায় নেই ইনি আসল কপিল নন।

ছবিটির পরিচালক কবীর খান। চরিত্রের প্রয়োজনে হিমাচল প্রদেশের ধর্মশালায় কপিলের সঙ্গে বেশ কিছুদিন অনুশীলন করছেন রণবীর সিং। নিখুঁতভাবে অনুসরণ করেছেন কপিলের স্টেপগুলো। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এমনই বলা হয়েছে।
এই ছবিতে রণবীর ছাড়াও দেখা যাবে দীপিকা পাডুকোন, সাকিব সালেম, তাহির রাজ, পঙ্কজ ত্রিপাঠি, বোমান ইরানি-সহ আরও অনেককে।
