ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

অর্ণবের গানে সুফি শিল্প প্রদর্শনীর যাত্রা

অর্ণবের গানে সুফি শিল্প প্রদর্শনীর যাত্রা
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ | ০১:৩০ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০৭:০৬

ঘটনা অনেক, কিন্তু সত্য কেবল এক। সুফি দর্শন সেই সত্য সাধনার পথ প্রসারিত করে দেয়। সুফিরা পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফের আলোকে নবী মুহাম্মদ (স.)-এর দর্শনে সেই সত্যের পথ অনুসন্ধান করেন। গত ৯ নভেম্বর বারো রবিউল আওয়াল ইদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শিল্পী আইরিন খান এর 'ফানা-ফি-আল্লাহ' নামের একটি একক প্রদর্শনী উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী আয়োজনে সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব, গায়ক সুনিধি নায়ক, সুফি সংগীতশিল্পী সৌম্যদীপ মুর্শিদাবাদী এবং মাইমুন খান ও তাঁর ব্যান্ড মুন ফ্লাওয়ার প্রজেক্টের উপস্থাপনা ছিল। শিল্পী আইরিন খানের প্রথম একক প্রদর্শনীতে বিভিন্ন চিত্রকর্মে তিনি তার শিল্প-দর্শনকে ভালবাসা ও প্রজ্ঞায় পূর্ণ করে উপস্থাপন করেছেন।

সুফিজমের নিগূঢ় তত্ত্বের সন্ধান মেলে যে পথে সে পথ'-ই যেন বলছেন শিল্পী আইরিন খান। এই প্রদর্শনী চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। ঢাকার পূর্বাচলের দর্জি-বাড়িতে বেগম রেস্তোরাঁ ও গ্যালারিতে চলছে এ প্রদর্শনী। 'ফানা-ফি-আল্লাহ' নামের এই প্রদর্শনীতে ১২টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে।

যেখানে উল্লেখযোগ্য একটি শিল্পকর্ম হলো 'ফানা-ফি-আল্লাহ' নামের একটি ২৫ ফিট দৈর্ঘ্যের চিত্রকর্ম। বিভিন্ন শিল্পকর্মে আইরিন খান অণু-পরমাণু থেকে শক্তির সৃষ্টি, বিশ্বসভ্যতার বিকাশ ও বিস্তৃতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। সুফি শিল্পী আইরিন খান জানান, 'এই প্রদশর্নীর বিভিন্ন চিত্রকর্মের মাধ্যমে আমার শুরু কোথায় থেকে, মহাবিশ্বের অপ্রকাশিত সব সত্যের অনুসন্ধানে, যেখান থেকে আমাদের আগমন, যে দিকে আমাদের যাত্রাপথ-তাই খুঁজে বের করার চেষ্টা করেছি আমি।'



আরও পড়ুন

×