ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

ফিডব্যাকের ফোয়াদ নাসের বাবু গুরুতর অসুস্থ

ফিডব্যাকের ফোয়াদ নাসের বাবু গুরুতর অসুস্থ
×

ফোয়াদ নাসের বাবু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২১ | ২৩:০৯ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ | ০১:৪৬

দেশের অন্যতম সংগীত পরিচলক ও ফিডব্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা ফোয়াদ নাসের বাবু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

সংগীত পরিচালক ফরিদ আহমেদ  বলেন , 'শুক্রবার রাত  ১১টা ৫০ মিনিটে  নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন তিনি। রাত সাড়ে ১২টার দিকে  রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।'

সর্বশেষ শারীরিক খবর নিতে ফুয়ান নাসেরের স্ত্রী দিনা নাসেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি  বাবুর হার্টে একটি রিং (স্ট্যান্ট) পরানো হয়েছে বলে জানান। সেই সঙ্গে আগের চেয়ে এখন ভালো আছে জানিয়ে সবার কাছে দোয়া চান তিনি।

 সদস্য ফোয়াদ নাসের বাবু। তিনি অসাধারণ কিছু গানের সুর, সংগীত করেছেন। টানা পাঁচ দশক সংগীত নিয়ে কাজ করে যাচ্ছেন গুণী এ ব্যক্তি।

আরও পড়ুন

×