ঈদের পাঞ্জাবি
ফুয়াদ চৌধুরী
প্রকাশ: ২৮ জুন ২০২২ | ১২:০০ | আপডেট: ২৮ জুন ২০২২ | ২২:৩৯
নতুন পাঞ্জাবি ছাড়া ঈদ যেন অপূর্ণই থেকে যায়। এই আনন্দকে সবার মধ্যে ভাগাভাগি করতে ছোট-বড় সবার জন্য এবারের ঈদের পাঞ্জাবি নিয়ে রয়েছে বেশ রংঢং। লিখেছেন ফুয়াদ চৌধুরী
কোরবানির ঈদ মানেই হচ্ছে ত্যাগ। এই ঈদের মূল সুর ত্যাগ হলেও, নতুন পাঞ্জাবি ছাড়া ঈদ যেন অপূর্ণই থেকে যায়। এই আনন্দকে সবার মধ্যে ভাগাভাগি করতে ছোট-বড় সবার জন্য এবারের ঈদের পাঞ্জাবি নিয়ে রয়েছে বেশ রংঢং। নানা ধরনের ডিজাইন এবং হাতের কারুকার্যের মাধ্যমে তৈরি হয়েছে পাঞ্জাবি। কোরবানির ঈদকে আরও বেশি উৎসবমুখর ও রঙিন করে তুলতে দেশের শীর্ষ সারির ফ্যাশন ব্র্যান্ডগুলো প্রতিবারের মতো এবারও থিমনির্ভর কালেকশন তৈরি করেছে। কিছু কিছু ব্র্যান্ড তাদের ডিজাইনের শোভা দিয়েছে বাংলাদেশের সংস্কৃতি এবং ধর্মীয় আবহ নিয়ে। আবার কিছু ব্র্যান্ড তুলে এনেছে ফিউশন। ফিউশনের মধ্যে আছে-হ্যান্ড পেইন্ট, ব্লক, বাটিক, হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, কাটিং, এপ্লিক, ড্রাই, ডিজিটাল প্রিন্ট ইত্যাদি। এনেছে সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ড। থিমের পাশাপাশি খেয়াল রাখা হয়েছে কাপড়ের ওপরেও। কাপড়গুলো বেশ আরামদায়কও বটে।
থিম ডিজাইন এবং কাপড়ের পাশাপাশি খেয়াল রাখা হয়েছে রঙেরও। কাপড়ের মূল রং হিসেবে রাখা হয়েছে লাইট কালার। সবার কথা চিন্তা করে সব পাঞ্জাবির দাম রাখা হচ্ছে সুলভ মূল্যে। কিছু কিছু ব্র্যান্ডের ডিসকাউন্ট অ্যাভেলেবল আছে। তেমনি বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড 'রঙ বাংলাদেশ' আয়োজন করেছে বিক্রয় উৎসব 'কোরবানির হাট ডাক'। তারা শুধু বয়োজ্যেষ্ঠদের জন্যই নয়, পরিবারের ছোট-বড় সবার জন্যই তৈরি করেছে ম্যাচিং পোশাক। রমজানের ঈদের ধারাবাহিকতায় কোরবানির ঈদে ওরিয়েন্টাল রাগ থিমে তৈরি হয়েছে পোশাক। এবারের উৎসব সংগ্রহের নকশা উপাদান একেবারে নতুন আঙ্গিকে তৈরি করা হয়েছে কোরবানির ঈদের পোশাক সম্ভার। তাদের পোশাক নকশায় গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সংস্কৃতি এবং ধর্মীয় আবহ।
ডিজাইনের বিভিন্ন ধরনের কটন, স্লাব কটন, লিনেন, হাফ সিল্ক্ক, জর্জেট সিল্ক্ক, মসলিন, বলাকা সিল্ক্ক, এন্ডি সিল্ক্ক কাপড় দিয়ে করা হয়েছে। ছেলেদের মূল পোশাক হিসেবে প্রাধান্য পেয়েছে পাঞ্জাবি, পাশাপাশি রয়েছে পায়জামা, কাতুয়া, শার্ট, টি-শার্ট, টুপি, উত্তরীয়। রং হিসেবে প্রাধান্য পেয়েছে অ্যাশ, লাইট ব্রাউন, মেরুন, সাদা, কালো, ক্রিম, লাল, গোলাপি, সবুজ, নীল, লেমন গ্রিন, পিচ, সি গ্রিন ইত্যাদি। এদের সহকারী হিসেবে আছে ম্যাজেন্টা, স্কাই ব্লু, মাস্টার্ড। এ ছাড়া দেশে শীর্ষ সারির আরেকটি ফ্যাশন ব্র্যান্ড 'সারা' তাদের পাঞ্জাবির কালেকশন হিসেবে প্রাধান্য দিয়েছে গ্রীষ্ফ্মকে। গ্রীষ্ফ্মকাল মাথায় রেখে পাঞ্জাবির রং রাখা হয়েছে হালকা। হালকা রঙের মধ্যে আছে সাদা, আকাশি, লাইট পিঙ্ক, মেরুন ইত্যাদি। কাপড়ের মান হিসেবে ১০০ শতাংশ কটন রাখা হয়েছে। পাঞ্জাবের থিম এবং ডিজাইনের মধ্যে অ্যাবস্ট্রাক্ট জিওমেট্রিক অ্যাম্বেলিশমেন্ট ট্র্যাডিশনাল রাখা হয়েছে। কোরবানির ঈদকে মাথায় রেখে ট্র্যাডিশনালকে মূল প্রাধান্য দিয়েছে তারা। এ ছাড়াও বেসিক কিছু পাঞ্জাবির কালেকশন তারা রেখেছে। এই বেসিক পাঞ্জাবিগুলো সম্পূর্ণ এক কালারের। এ ছাড়া এক্সক্লুসিভ কালেকশন হিসেবে কারচুপি, সিকুয়েন্স, হ্যান্ড এমব্রয়ডারি, এমব্রয়ডারি এবং হাতের কাজ রেখেছে ফ্যাশন ব্র্যান্ডটি।
মসলিন-ব্লেন্ড, ভিসকোস ব্লেন্ড, নাইলন-কটন ব্লেন্ড, লেসি-স্ট্রাকচার, পলিয়েস্টার-কটন ব্লেন্ড, রামি, কটন ও হেম্প ব্লেন্ড এবং কটন মোডাল ফেব্রিকে নেচার-ইন্সপায়ার্ড প্রিন্ট স্টোরি ও হাইটেক নিয়ন কালার দিয়ে ঈদের নতুন কালেকশন সাজিয়েছে লা রিভ। মসলিন-ব্লেন্ড, ভিসকোস ব্লেন্ড, নাইলন-কটন ব্লেন্ড, লেসি-স্ট্রাকচার, পলিয়েস্টার-কটন ব্লেন্ড, রামি, কটন ও হেম্প ব্লেন্ড এবং কটন মোডাল ফেব্রিকে নেচার-ইন্সপায়ার্ড প্রিন্ট স্টোরি ও হাইটেক নিয়ন কালার দিয়ে ঈদের নতুন কালেকশন সাজিয়েছে লা রিভ। মসলিন-ব্লেন্ড, ভিসকোস ব্লেন্ড, নাইলন-কটন ব্লেন্ড, লেসি-স্ট্রাকচার, পলিয়েস্টার-কটন ব্লেন্ড, রামি, কটন ও হেম্প ব্লেন্ড এবং কটন মোডাল ফেব্রিকে নেচার-ইন্সপায়ার্ড প্রিন্ট স্টোরি ও হাইটেক নিয়ন কালার দিয়ে ঈদের নতুন কালেকশন সাজিয়েছে লা রিভ। পাঞ্জাবিগুলোর দাম রাখা হচ্ছে এক হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত। বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্ক, সুবাস্তু আর্কেড, রাপা প্লাজা, পুলিশ প্লাজার মতো মার্কেটগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে পাওয়া যাবে ঈদের নতুন পাঞ্জাবি। এ ছাড়া একটু কম দামে ভালো মানের পাঞ্জাবি পাওয়া যাবে নিউমার্কেট, আজিজ সুপারমার্কেট, বেইলি রোড, মিরপুর শাহ আলী মার্কেটসহ ছোট-বড় মার্কেটগুলোতে।
পোশাক ও ছবি :ডিমান্ড
- বিষয় :
- কোরবানির ঈদ
- পাঞ্জাবি
