সাশ্রয়ী দামে ইমপেররের পাঞ্জাবি
--
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ০৯:০৯
ঐতিহ্যের আরেক নাম ‘ইমপেরর’। দীর্ঘদিন ধরে ঐতিহ্যের সঙ্গে গ্রাহক চাহিদার জোগান দিয়ে আসছে ইমপেরর। তারুণ্যের চাহিদা বিবেচনায় শতভাগ সুতি কাপড়ে তৈরি পাঞ্জাবির ডিজাইনে আনা হয়েছে বৈচিত্র্য। ইমপেরর পাঞ্জাবিতে উৎসবের ছোঁয়া দিতে এবং আরামদায়ক পাঞ্জাবি তৈরির জন্য বরাবরই ভারত ও চীনের বিভিন্ন কারখানা ঘুরে ভালো মানের কটন সিল্ক, ভিসকস, লিনেন কাপড় সংগ্রহ করে থাকে। পাইকারি বাজারে ইমপেররের পাঞ্জাবি পাওয়া যাবে সাশ্রয়ী দামে। এ ছাড়া ইমপেররে রয়েছে ট্রাউজার।
