ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬

শিশুদের জন্য ‘ওয়ার্ড পাওয়ার চ্যালেঞ্জ' প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উপলক্ষে ইলা একাডেমির আয়োজন

শিশুদের জন্য ‘ওয়ার্ড পাওয়ার চ্যালেঞ্জ' প্রতিযোগিতা
×
×

৫ থেকে ৮ বছর বয়সী শিশুরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ | ০৯:৫১ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬ | ১০:০২

মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের ইংরেজি শব্দভান্ডার বৃদ্ধি ও দক্ষতা বিকাশের লক্ষ্যে ‘ওয়ার্ড পাওয়ার চ্যালেঞ্জ ২০২৬’ শিরোনামে এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ইলা একাডেমি। ৫ থেকে ৮ বছর বয়সী শিশুদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৩ নভেম্বর এবং চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।

আয়োজকরা জানায়, প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ৪ ডিসেম্বর। পরবর্তীতে ফাইনাল রাউন্ড ও সমাপনী অনুষ্ঠান এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর। আগ্রহী শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে গুগল ফর্ম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য থাকছে আকর্ষণীয় পার্টিসিপেন্টস সার্টিফিকেট। অফলাইন প্রতিযোগিতার বিজয়ীদের জন্য মেডেল, সার্টিফিকেট ও মূল্যবান উপহার সামগ্রী এবং অনলাইন প্রতিযোগিতার বিজয়ীদের জন্য ক্রেস্ট, সার্টিফিকেট ও মূল্যবান উপহারের ব্যবস্থা করা হয়েছে।

এবারের প্রতিযোগিতার মূল আকর্ষণ হিসেবে থাকছে ইলা একাডেমির বিশেষ স্কলারশিপের সুযোগ। অনলাইন ও অফলাইন উভয় ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকারী ২ জন বিজয়ী শিশু তাদের নিজ নিজ শেখার স্তর ও প্রয়োজন অনুযায়ী ইলা একাডেমির পছন্দের কোর্সে সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ পাবে।

প্রতিযোগিতার উদ্দেশ্য সম্পর্কে ইলা একাডেমির প্রতিষ্ঠাতা ও ফনিক্স শিক্ষক ইলা আফরোজা বলেন, “শিশুদের ছোটবেলা থেকেই ইংরেজি শব্দভান্ডার সমৃদ্ধ করা এবং ইংরেজি শেখার প্রতি আনন্দ ও আগ্রহ তৈরি করা আমাদের অন্যতম লক্ষ্য। আমরা চাই, শিশুরা যেন শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে আনন্দময় প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের মেধা ও দক্ষতা প্রকাশের সুযোগ পায়। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা শিশুদের মধ্যে শেখার আগ্রহ, আত্মবিশ্বাস ও ইতিবাচক প্রতিযোগিতার মানসিক মানসিকতা তৈরি করতে চাই।”

আয়োজকদের মতে, এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা বানান, সঠিক উচ্চারণ ও শব্দের অর্থ শেখার পাশাপাশি স্মৃতিশক্তি, মনোযোগ ও আত্মবিশ্বাস বৃদ্ধির দারুণ সুযোগ পাবে। ভবিষ্যতেও শিশুদের মেধা ও দক্ষতা বিকাশে এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার কথা ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

×