ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গপ্পো

এক যে ছিল মশা

এক যে ছিল মশা
×
×

মাইসুন নাওয়াল রুদাহবা

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ১৩:১০

| প্রিন্ট সংস্করণ

ছোট্ট পরি, একা একা নিজের ছোট পড়ার টেবিলটায় বসে আছে। আর সকাল থেকেই কিছু একটা ভাবছে। কিন্তু ভেবে পাচ্ছে না। 
পরি–‘ওহ! আর ভালো লাগছে না। সকাল থেকেই তো ভাবছি। কী যে করি।’ 
পেছন থেকে পরির মা বলে উঠলো, ‘কী ভাবছো, পরি?’
পরি–‘আর বলো না, মশা!’
মা–‘কী? আমি মশা?’
পরি–‘আরে না, তুমি কেন মশা হতে যাবে? আমি ভাবছি মশা নিয়ে। আচ্ছা মা, তুমি আমাকে একটু মশা নিয়ে কোনো গল্প বলতে পারবে? মশা নিয়ে একটা গল্প লিখবো ভাবছি।’ 
মা–‘মশা, মশা, মশা...।’
পরি–‘আহা! আমি তোমাকে মশা মশা বলতে বলেছি নাকি?’
মা–‘না, না। আমি মশা নিয়ে একটু ভাবছি।’
পরির মা একটুক্ষণ পর বললো, ‘পেয়েছি। শোনো।’
মা–‘এক ছিল মশা। মশাটা এত্তোগুলো ডিম দিয়েছিল। সেই ডিমগুলোর মধ্যে এত্তোবড় একটা ডিম ছিল। সেই ডিম থেকে এত্তোবড় একটা মশা হলো। মশা তো নয়, যেন এত্তোবড় একটা দৈত্য!’ 
পরি–‘আহা, তুমি শুধু এত্তোবড় এত্তোবড় করছো কেন?’
পরির মা পরির কথাটা শুনতে পেলো না। বললো, ‘আচ্ছা, তুমি বসো; আমি একটু রান্নাঘর থেকে আসছি।’ 
পরি মনে মনে হাঁফ ছেড়ে বাঁচলো। 
পরি মনে মনে বললো, গল্পটা মোটেও বেটার নয়। শুধু এত্তোবড় এত্তোবড় ঘোড়ার ডিম! যাই, বাবার কাছে যাই। বাবা নিশ্চয়ই একটা সুন্দর গল্প বলতে পারবে।
পরি এক দৌড়ে বাবার কাছে চলে গেলো। 
পরি–‘বাবা, তুমি মশা নিয়ে একটা গল্প বলতে পারবে?’
বাবা–‘হ্যাঁ, পারবো।’ 
পরি–‘বলো না বাবা। প্লিজ প্লিজ...!’
বাবা–‘এক ছিল মশার দেশ। সেই দেশে ছিল শান্তি আর শান্তি। মশারা খেতো-দেতো-ঘুমাতো... গো.. ফস.. গো... ফস!’ 
পরি একটু পরে খেয়াল করলো, মশাদের ঘুমের কথা বলে বাবাই নিশ্চিন্তে ঘুমের রাজ্যে চলে গেছে। পরি কিছু না বলে রাগে গজগজ করতে করতে চলে গেলো।
রাতে পরি পড়া শেষ করে খাটে বসে মশার গল্প নিয়ে চিন্তা করছে। এমন সময় পরির হাতেই একটা মশা বসলো। পরি খপ করে ধরে ফেললো। ধরে বললো, ‘এই মশা ভাইয়া, না আপু। না, না। শুধু মশা। আচ্ছা তুমি তোমাকে নিয়ে একটা গল্প বলো তো।’ 
হঠাৎ করে মশাটা পরির কানের কাছ দিয়ে ‘ভোঁ-ভোঁ’ শব্দ করে উড়ে পালালো। পরি মিষ্টি করে হেসে বললো, ‘এটাই তোমার গল্প?’
বয়স: ২+২+২ বছর; গ্রেড ওয়ান, নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল, দিলু রোড, ঢাকা

আরও পড়ুন

×