ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

প্রেমিক-প্রেমিকা একসঙ্গে মদ্যপানের পর...

প্রেমিক-প্রেমিকা একসঙ্গে মদ্যপানের পর...
×

সারাকে আটক করেছে পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০ | ২২:৫৪

মাতাল হয়ে মানুষ কত কিছুই না করে। কিন্তু তাই বলে নিজের মনের মানুষকে সুটকেসে ঢুকিয়ে চেইন বন্ধ করে দেওয়ার কথা শুনেছেন কখনো? 

শুনতে অবিশ্বাস্য হলে সত্য এমন কাণ্ড ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা সারা বোনে। আর তার এমন কাণ্ডে প্রাণ হারাতে হয়েছে প্রেমিক জর্জ টোরেসকে। খবর সাংবাদ প্রতিদিনের

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সারা বোনে ও জর্জ টোরেসের। সুখ-দুঃখ ভাগাভাগি করে দিব্যি একসঙ্গে জীবন চলছিল তাদের। মাঝেমধ্যে সময় পেলে একসঙ্গে বেড়াতে যাওয়া, মদ্যপান করা সবই চলতো। তেমনই একদিন সারা এবং জর্জ একসঙ্গে মদ্যপান করছিলেন। কিন্তু এদিন নেশার ঘোরে প্রায় উন্মত্ত হয়ে গিয়েছিলেন সারা। সেই সময় দু’জনে মিলেই সিদ্ধান্ত নেন লুকোচুরি খেলবেন। প্রেমিকার সঙ্গে লুকোচুরি খেলা শুরু করেই সুটকেসে ঢুকে পড়েন জর্জ। এ সময় সারা সুটকেসের চেইন আটকে দেন। তারপর বিছানায় উঠে নেশার ঘোরে মুহূর্তেই ঘুমিয়ে পড়েন তিনি। তবে ততক্ষণে সুটকেসের ভেতরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় জর্জের। বারবার চিৎকার করে বোঝানোর চেষ্টা করেন তার কষ্ট হচ্ছে। শ্বাস নিতে পারছেন না বলেও জানানোর চেষ্টা করেন তিনি। কিন্তু গভীর ঘুমে থাকা সারার কানে পৌঁছাইনি জর্জের ডাক। 

পরেরদিন সারার ঘুম ভাঙতেই মনে পড়ে জর্জের কথা। দৌড়ে গিয়ে সুটকেসের চেইন খোলেন  তিনি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তিনি দেখেন সুটকেসের ভিতরে নিথর অবস্থায় পড়ে রয়েছেন জর্জ। সঙ্গে সঙ্গে নিজেই পুলিশকে ফোন করেন সারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জর্জের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পরে সারাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রেমিককে সুটকেসে ঢুকিয়ে চেইন বন্ধ করার সময় ভিডিও করছিলেন সারা। সেই ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা।

আরও পড়ুন

×