ক্লিক টিপস
ইউটিউব ভিডিও দেখায় কমবে না ডেটা
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১১:১৬
ইউটিউবে ভিডিও দেখার মধ্যেই দ্রুত ফুরিয়ে যায় মোবাইল ডেটা। কিছু ফিচার ও কয়েকটি সহজ সেটিংস পরিবর্তন করে এমন অভিজ্ঞতা বদলে নেওয়া যায়।
বিশ্বকাপ ফুটবল, ভ্রমণ, ডকুমেন্ট থেকে শুরু করে রান্নার রেসিপি, খবর, গান, সিনেমা, শর্টস বা পডকাস্ট– এসব কনটেন্ট দেখতেই দিনের বড় একটা সময় ইউটিউবে ডুবে থাকেন অনেকে। কিন্তু ভিডিও দেখার কারণে মোবাইল ডেটা দ্রুত নিঃশেষ হয়ে যায়, বিশেষ করে লিমিটেড ডেটার প্রিপেইড প্ল্যান অনেকের কাছেই বড় সমস্যা।
শিক্ষার্থীরা অনলাইন ক্লাস চলার সময় এ সমস্যায় বেশি ভোগেন। কিন্তু কিছু কৌশল মেনে চললে অনেকক্ষণ ভিডিও দেখতে পারবেন। এতে খুব বেশি ডেটার প্রয়োজন হয় না।
ইউটিউবের নিজস্ব ডেটা সেভার ফিচার রয়েছে। ফিচার সক্রিয় থাকলে ইউটিউব নিজে থেকেই ভিডিওর রেজ্যুলেশন কমিয়ে দেয়। এর কারণে ডেটা খরচ অনেকাংশে কমে আসে।
অপশন সক্রিয় করতে প্রথমে ইউটিউবের প্রোফাইল মেন্যুতে গিয়ে সেটিংস থেকে ডেটা সেভিং অপশনে গিয়ে সেটি অন করতে হবে।
এ ক্ষেত্রে শুধু ডেটা সেভার নয়, আরও কিছু সহজ কৌশলে ডেটা বাঁচাতে পারেন। যেমন– ভিডিও দেখার সময়ে অটো প্লে বন্ধ রাখলে একটি ভিডিও শেষ হওয়ার পর অন্য ভিডিও নিজে থেকে চালু হবে না। ফলে ডেটা খরচ কম হবে। তা ছাড়া ভিডিও দেখার সময় (৩৬০ বাই ৪৮০ পিক্সেল) কোয়ালিটি বেছে নিলেও ডেটা খরচ অনেকাংশে কমে আসে।
স্মার্টফোনের ছোট স্ক্রিনে এই রেজ্যুলেশনে ভিডিও বেশ ভালো উপভোগ্য হয়। সেটিংসে এই ছোট্ট পরিবর্তন করলে ডিভাইসের ডেটা নখরচ অনেক কম হয়।
- বিষয় :
- বিশ্বকাপ ফুটবল
