শিক্ষার্থীর চাহিদা পূরণ করবে মেটপ্যাড
টেকলাইফ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১১:০৫
বছর কয়েক বিরতির পর সারাবিশ্বে স্মার্টফোন, ট্যাব, পরিধানযোগ্য গ্যাজেটের পসরা নিয়ে আত্মপ্রকাশ করেছে উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড। সে সূত্রে বাংলাদেশে আবারও যাত্রা শুরু হয়েছে হুয়াওয়ে ডিভাইসের। এবার সহযাত্রী হয়েছে ডিএক্স গ্রুপ।
এবারে ব্র্যান্ডটি ট্যাবলেট, স্মার্টফোন, ফোল্ডেবল ফোন, পরিধানযোগ্য গ্যাজেট ও অডিও ক্যাটেগরিতে এসব গ্যাজেট উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে আধুনিক ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন মেট ৮০ প্রো, প্রিমিয়াম ফোল্ডেবল ফোন মেট এক্স সেভেন। শিক্ষার্থীর জন্য উপযোগী মেটপ্যাড ১১.৫ সংস্করণ।
এ ছাড়া স্টাইলিশ ডিজাইন ও স্বাস্থ্য সুরক্ষায় ওয়াচ ফিট ফাইভ সিরিজ এবং সি-ব্রিজ ডিজাইনের ওপেন-ইয়ার অডিও ডিভাইস ফ্রিক্লিপ-টু রয়েছে সবার থেকে এগিয়ে।
হুয়াওয়ে বাংলাদেশের কান্ট্রি হেড এরিক পাং বলেন, উদ্ভাবনই আমাদের প্রধান শক্তি। এবারে আমরা এমন সব ফ্ল্যাগশিপ মডেল এনেছি, যা উৎপাদনশীলতা, সৃজনশীলতা এবং দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ ও মানোন্নত করবে। বাংলাদেশে এই ব্র্যান্ডের গ্যাজেট বিপণনের দায়িত্বে থাকা ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, জনপ্রিয় ও বিশ্বসেরা ব্র্যান্ডের অংশীজন হয়ে এখন থেকে আমরা বাংলাদেশে কাজ করব।
সারাদেশে ছড়ানো নেটওয়ার্কের মাধ্যমে এসব গ্যাজেটে সব ধরনের পরিষেবার কাজ পরিচালনা করা হবে।
- বিষয় :
- শিক্ষার্থী
