ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

আমিরাতে করোনায় আরও একজনের মৃত্যু

আমিরাতে করোনায় আরও একজনের মৃত্যু
×

ইউএই প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ১৩:০১ | আপডেট: ২৯ মার্চ ২০২০ | ২২:১৯

সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ৪৭ বছর বয়সী এক নারী বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। 

এর আগে আমিরাতে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়েছিল। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা তিন জন এবং সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫৭০ জন।

রোববার আমিরাতের স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় এ সংক্রান্ত নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে। নতুন করে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১০২ জন।

মন্ত্রণালয় আরও জানায়, তারা বিভিন্ন স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় কোভিড -১৯ সংক্রমিত ব্যক্তিদের শনাক্ত করতে এ পর্যন্ত ২ লাখ ২০ হাজারের বেশি মানুষের রক্তের নমুনা পরীক্ষা করেছে। তাদের মধ্যে ৫৭০ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসা সেবা গ্রহণ করে পুরোপুরি সুস্থ হয়েছেন ৫৮ জন।


আরও পড়ুন

×