ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

দূরত্ব ২০০ মিটার, অ্যাম্বুলেন্স ভাড়া ১০ হাজার রুপি!

দূরত্ব ২০০ মিটার, অ্যাম্বুলেন্স ভাড়া ১০ হাজার রুপি!
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০৭:৪৯ | আপডেট: ০৭ জুন ২০২০ | ০৯:০৮

দুনিয়া জুড়ে করোনা এসেছে মানুষের জন্য অভিশাপ হয়ে। আবার এই করোনাকেই কেউ কেউ বরণ করছে ‘আশির্বাদ’ হিসেবে। অন্তত ভারতের মুম্বাইয়ের এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের আচরণ দেখে তা্ই মনে হতে পারে। একজন মৃতপ্রায় করোনা রোগীকে এক হাসপাতাল থেকে ২০০ মিটার দূরত্বের আরেক হাসপাতালে নিয়ে যেতে ওই ড্রাইভার ভাড়া চান দশ হাজার  রুপি। পরে তিনি ৮ হাজার রুপিতে রাজি হন।

সোমবার  কবিরুন নিসা নামের এক রোগিকে  একটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ওই রোগির রিপোর্টে করোনা পজিটিভ আসে। হাসপাতাল থেকে তার আত্মীয়দের বলা হয় স্থানান্তরের জন্য। কারণ হিসেবে বলা হয়, তাদের হাসাপাতালে করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা নেই।

ওই হাসপাতালে কোনও সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় কবিরুন নিসার আত্মীয়রা জাস্টডায়াল নামের একটি প্রতিষ্ঠানে অ্যাম্বুলেন্স  ভাড়ার জন্য আবেদন করেন। অ্যাম্বুলেন্স আসার পর চালক তাদের কাছে ১০ হাজার রুপি ভাড়া দাবি করেন।

চালক দাবি করেন, রোগীর এখনই অক্সিজেন লাগবে, তাই সাধারণ অ্যাম্বুলেন্স কাজ হবে না। তার পর ৮ হাজারে দাম-দর করে হাবিব নামের ওই হাসপাতাল থেকে কবিরুন নিসাকে ফৌজিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর দূরত্ব খুব বেশি হলে ২০০ মিটার।

রোগীর এক আত্মীয় ড্রাইভারের সঙ্গে রোগীর কথোপকথনের একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার পরই ঘটনা প্রকাশ্যে আসে, এবং তা ভাইরাল হয়ে যায়।


আরও পড়ুন

×