ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

‘বুলবুলে’র তাণ্ডবে পশ্চিমবঙ্গে নিহতের সংখ্যা বেড়ে ১১

‘বুলবুলে’র তাণ্ডবে পশ্চিমবঙ্গে নিহতের সংখ্যা বেড়ে ১১
×

বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি -আনন্দবাজার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ | ২৩:৪৯

ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। সরকারি ভাবে সাতজনের প্রাণহানির কথা জানানো হলেও বেসরকারি ভাবে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর আনন্দবাজারের।

ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। 

এদিকে পরিস্থিতি মোকাবেলায় রোববার সকালেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গকে সব ধরনের সাহায্যের আশ্বাস দেন তিনি।

অন্যদিকে ঝড়ের কারণে উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যয় দেখতে সোমবার কাকদ্বীপ যাবেন তিনি। 

আরও পড়ুন

×