ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চীনে সড়ক ধসে বাস গর্তে, নিহত ৬

চীনে সড়ক ধসে বাস গর্তে, নিহত ৬
×

সড়ক ধসে বাস গর্তে পড়ে ৬ জন নিহত-বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০ | ০২:০৬ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ | ০২:০৬

চীনের উত্তরপশ্চিমাঞ্চলের চিংহাই প্রদেশে সড়ক ধসে তৈরি হওয়া গর্তে বাস পড়ে ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার বিকেলে চিংহাইয়ের রাজধানী শিনিংয়ের একটি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির

প্রধান সড়কে একটি যাত্রীবাহী বাস এসে থামার পর সড়কের একটি অংশ ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, পাবলিক বাসটি ব্যস্ত সড়কের ওই গর্তে পড়ে যাওয়ার পর সেটি আরও বিস্তৃত হয়, এর কিছুক্ষণের মধ্যে একটি বিস্ফোরণ ঘটে।

মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। 

আহত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×