ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কাশ্মীরে তুষারধসে তিন সেনা নিহত, নিখোঁজ ১

কাশ্মীরে তুষারধসে তিন সেনা নিহত, নিখোঁজ ১
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০ | ০৪:০৯ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ | ০৪:১৮

ভারতের জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে তুষারধসে তিন সেনা নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও একজন। 

আহত এক সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির

সোমবার বেলা ১টার দিকে এক সেনাছাউনীতে তুষারধসে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে আরও একটি তুষারধসে গান্ডেরবল জেলায় পাঁচজনের মৃত্যু হয়েছে। 

কর্মকর্তারা জানিয়েছেন, তুষারধসে নয়জন আটকা পড়েন। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে চারজনকে উদ্ধার করা গেছে।

গত ৪৮ ঘণ্টা ভারী তুষারপাতের কারণে উত্তর কাশ্মীরে বেশ কয়েকটি এলাকায় একাধিক তুষারধসের খবর পাওয়া গেছে। বেশ কয়েকজন সেনাকর্মীকে উদ্ধার করা হয়েছে।

সোমবার বারামুল্লা জেলায় একটি তুষারধসের কারণে আটকা পড়া দুই কিশোরীকে স্থানীয়রাই উদ্ধার করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আরও পড়ুন

×