দেশব্যাপী পিঠা প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ০৮:০৭ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ০৮:০৭
শীতকে সামনে রেখে দেশব্যাপী শুরু হচ্ছে পিঠা উৎসব ও পিঠা প্রতিযোগিতা। নারীকেন্দ্রিক মিডিয়া এজেন্ট ‘ডেইলি উইমেন বাংলাদেশ’এই উৎসবের আয়োজন করতে যাচ্ছে। আয়োজকরা জানান, ২ অক্টোবর অনলাইনে শুরু হয়েছে রেজিস্ট্রেশন, চলবে ২০ অক্টোবর পর্যন্ত। নভেম্বর ও ডিসেম্বর মাস ব্যাপী চলবে উৎসব ও বাছাই কাজ। ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট ও রংপুরসহ মোট ৫টি বিভাগে হবে পিঠা উৎসব। বিভাগীয় প্রতিযোগিতা শেষে বাছাইকৃতদের নিয়ে ঢাকায় জমজমাট অনুষ্ঠানের মধ্যে গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। সারাদেশ থেকে বাছাই করা সেরা ১০ জনের হাতে তুলে দেওয়া হবে শ্রেষ্ঠত্বের পুরস্কার। অনুষ্ঠানে প্রতিযোগিদের পাশাপাশি উপস্থিত থাকবেন শোবিজের বিশিষ্ট শিল্পী, ২০০ নারী উদ্যোক্তা ও নারী অঙ্গনের বিশিষ্টজনরা।
আয়োজক প্রতিষ্ঠান ডেইলি উইমেন বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক বাবুল হৃদয় জানিয়েছেন, ‘আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা রকম পিঠা। যান্ত্রিক জীবনে নতুন প্রজন্ম জানে না পিঠার নাম। গ্রাম-বাংলার বিলুপ্তপ্রায় লোকজ খাবার ধরে রাখা ও নতুন প্রজন্মের সঙ্গে পিঠার পরিচয় করিয়ে দিতে পিঠা উৎসব ও পিঠা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
পিঠা নিয়ে এই আয়োজনের ইভেন্ট ও লজিস্টিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ‘ই৩৬৫ ভেঞ্চার্স’ ও পিআর পার্টনার ‘কিউরিয়াস মিডিয়া’। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক সমকাল।
এই আয়োজনে অংশগ্রহণের জন্য শুধুমাত্র নারীরাই বিবেচিত হবে। প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করতে https://www.facebook.com/thedailywomenbangladesh পেইজ লাইক করুন এবং ফেসবুক প্রোফাইলে #thedaily #sera_pitha_silpy #womenbangladesh# ‘সেরা পিঠা শিল্পী’হ্যাসট্যাগটি ক্যাপশনে দিয়ে এই পোস্টটি শেয়ার করুন। আপনার নাম, ফোন নাম্বার, পেইজ থাকলে নাম দিন, নিজের ২টি ছবি ও পিঠার স্পষ্ট ছবি ও রেসিপির বিস্তারিত লিখে Whatsapp- 01675123851 নম্বরে পাঠিয়ে দিন। আরও বিস্তারিত জানতে- ০১৬৭৫১২৩৮৫১, ০১৮৮০৮৯৩৮৬৮ এই নম্বরে ফোন করুন।
- বিষয় :
- পিঠা উৎসব
- পিঠা প্রতিযোগিতা