ঋতুকামিনী সিনেমার মুক্তি ডিসেম্বরে
ঋতুকামিনী সিনেমায় অধরা খান ও সজল
নন্দন প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ০৭:৫০
| প্রিন্ট সংস্করণ
অভিনেতা আব্দুন নূর সজল ও চিত্রনায়িকা অধরা খান জুটিকে বড়পর্দায় দেখার অপেক্ষা ফুরিয়ে আসছে। নির্মাতা জাহিদ হোসেনের পরিচালনায় নতুন সিনেমা ‘ঋতুকামিনী’ মুক্তি পাচ্ছে আসছে ডিসেম্বরে। এমনটিই জানিয়েছেন নির্মাতা জাহিদ হোসেন।
সিনেমার গল্প ও চরিত্রের গভীরতা নিয়ে বেশ আশাবাদী এর অভিনয়শিল্পীরা। এতে সজল অভিনয় করছেন ‘জামাল’ চরিত্রে এবং তার বিপরীতে ‘কুমকুম’ চরিত্রে দেখা যাবে অধরা খানকে। এর আগে জাহিদ হোসেনের সঙ্গে ‘সুবর্ণভূমি’ সিনেমায় কাজ করেছিলেন সজল। সেই সুবাদে এই নির্মাতার সঙ্গে তাঁর বোঝাপড়া দারুণ। জামাল চরিত্রের প্রেমে ডুবে আছেন জানিয়ে সজল বলেন, এই চরিত্রটি অসাধারণ এবং এর মাঝে তিনি
পুরোপুরি ডুবে থেকে অভিনয় করছেন। অন্যদিকে, সজলের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত অধরাও। তিনি বলেন, ‘দীপা খন্দকার তাঁর প্রিয় অভিনয়শিল্পীদের একজন। তাঁর মতো গুণী শিল্পীর মেয়ের চরিত্রে অভিনয় করতে পেরে খুব ভালো লেগেছে। কুমকুম চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। মেধা ও শ্রম দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সজল ভাইয়ের সহযোগিতা এবং অসাধারণ অভিনয় আমাকে মুগ্ধ করেছে। কুমকুম চরিত্রে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি।’ সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘ঋতুকামিনীর গল্পটি এত সুন্দর যে, অভিনয় করে মুগ্ধ হয়েছি। আমার চরিত্রেও চমক রয়েছে। সিনেমাটি মুক্তি পেলে চরিত্রটির প্রতি দর্শকের মায়া জন্মাবে বলে বিশ্বাস করি।’
- বিষয় :
- বিনোদন