গ্লেম লাউঞ্জ বাই ঝুমুরের আয়োজন
রূপচর্চাপ্রেমীদের সঙ্গে অপু বিশ্বাসের আড্ডা
অনুষ্ঠানে কেক কাটছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ সময় গ্লেম লাউঞ্জ বাই ঝুমুরের স্বত্বাধিকারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ০৭:২৩ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ | ০৭:২৩
| প্রিন্ট সংস্করণ
রূপচর্চাপ্রেমীদের সঙ্গে আড্ডা দিতে সম্প্রতি চট্টগ্রামের নামকরা বিউটি পার্লার গ্লেম লাউঞ্জ বাই ঝুমুরে এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। নগরের দুই নম্বর গেট এলাকার ইয়াকুব সেন্টারে অবস্থিত এই পার্লারে অতিথিদের সঙ্গে কেক কাটেন তিনি এবং রূপচর্চা বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা বলেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অপু বিশ্বাসের এই সফরকে ঘিরে পার্লারটিতে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রিয় অভিনেত্রীকে একঝলক দেখার জন্য ভিড় জমান রূপচর্চাপ্রেমী ও সেবাপ্রার্থীরা। অনেকেই তার সঙ্গে ছবি তোলেন, আবার কেউ কেউ জানার চেষ্টা করেন তার রূপচর্চার ব্যক্তিগত রহস্য। অপু বিশ্বাসের আগমন উপলক্ষে গ্লেম লাউঞ্জ বাই ঝুমুর গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দেয়। এদিন নিজেও পার্লারটিতে সেজে সন্তুষ্টির কথা জানান এই জনপ্রিয় অভিনেত্রী। তিনি বলেন, ‘এই বিউটি পার্লারে আমাকে একদম ন্যাচারাল লুকে সাজিয়েছে। যারা আমার মতো সাজতে চান কিংবা জীবনের বিশেষ মুহূর্ত– বিশেষ করে বিয়ের দিনটাকে আরও সুন্দর করে তুলতে চান, তারা নিঃসংকোচে এখানে আসতে পারেন। দারুণ ছাড়ে মানসম্মত সেবা পাবেন বলে আমি বিশ্বাস করি।’
অপু বিশ্বাসের সফর উপলক্ষে গ্লেম লাউঞ্জ বাই ঝুমুর দুই ধরনের সেবাতে বিশেষ ছাড় ঘোষণা করেছে। পার্লারের স্বত্বাধিকারী ও বিউটি আর্টিস্ট ঝুমুর আলম বলেন, ‘অপু বিশ্বাস দিদি আমার প্রতিষ্ঠানে এসেছেন– এটা আমার জন্য দারুণ আনন্দের ও সম্মানের। তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা ফেসিয়াল ট্রিটমেন্টে ২০ শতাংশ এবং হেয়ার ট্রিটমেন্টে ২৫ শতাংশ ছাড় দিচ্ছি।'
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলিব্রেটি স্টাইলিস্ট কাদরী মাহফুজ, সাকিব সিনেট, চট্টগ্রামের পরিচিত ইনফ্লুয়েন্সার জুহি চৌধুরী, হুরিল জান্নাত, নিশাত চৌধুরী, লামিসাসহ আরও অনেকে।
ইতোমধ্যে গ্লেম লাউঞ্জ বাই ঝুমুর গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে। অপু বিশ্বাসের এই সফর পার্লারটির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- বিষয় :
- আড্ডা
